বিদেশি সেনাদের সহায়তাকারী আফগানদের হন্যে হয়ে খুঁজছে তালেবান


FE Team | Published: August 19, 2021 22:30:45


File photo

আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে মার্কিন ও নেটো সেনারা অবস্থানের সময় তাদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের হন্যে হয়ে খুঁজছে তালেবান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর।

জাতিসংঘের একটি গোপন নথিতে এমন কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস এই নথি তৈরি করেছে। এই সেন্টার জাতিসংঘকে গোয়েন্দা তথ্য দেয়।

বিবিসি এই নথি হাতে পেয়েছে। এতে বলা হয়েছে, তালেবানের নিশানায় থাকা এই আফগানদের গ্রেপ্তার করা হচ্ছে কিংবা তাদের পরিবারের সদস্যদেরকে মেরে ফেলা বা গ্রেপ্তার করার হুমকি দেওয়া হচ্ছে।

যদিও আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর বিদেশি বাহিনীদের সহায়তাকারী আফগানদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান।

Share if you like