Loading...

বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত

| Updated: May 12, 2021 12:52:35


এফই ফাইল ছবি এফই ফাইল ছবি

এ বছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত হবে; প্রথম জামাত হবে সকাল সাতটায়।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়; ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে আর ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে আর শেষ জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

ইসলামিক ফাউন্ডেশন বলছে, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

বতর্মান করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic