Loading...

বাজারে আসছে নতুন বন্ড ও মিউচুয়াল ফান্ড

| Updated: December 02, 2021 14:25:12


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নতুন দুইশ কোটি টাকার বন্ড ও একটি মিউচুয়াল ফান্ড অনুমোদন করেছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মঙ্গলবারের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বন্ড

বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে প্রিমিয়ার ব্যাংক।

এই বন্ডের প্রতি ইউনিটের দাম হবে ৫ হাজার টাকা। এর সুদের হার হবে ৬ থেকে ১০ শতাংশ।

সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইনস্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন বন্ডটি কিনতে পারবে।

বন্ড ছেড়ে তোলা অর্থ দিয়ে কোম্পানির মূলধন ভিত্তি শক্ত করা হবে বলে প্রিমিয়ার ব্যাংক জানিয়েছে।

এটি হবে কনভার্টেবল অর্থাৎ এই বন্ডকে শেয়ারে রূপান্তর করা যাবে। এই বন্ড ছাড়তে কোনো জামানত নেই।

বন্ডটির ট্রাস্টি হিসেবে আছে এমটিবি ক্যাপিটাল। অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডার রাইটার হিসেবে আছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

মিউচুয়াল ফান্ড

মঙ্গলবার একুশ গ্রোথ ফন্ড নামে (ওপেন-এন্ড) ২৫ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি।

এই মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড।

ট্রাস্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টডিয়ান হিসেবে আছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Share if you like

Filter By Topic