বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের চিরপ্রস্থান


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 07, 2021 10:34:25 | Updated: July 07, 2021 15:47:35


বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের চিরপ্রস্থান

বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

মুম্বাইয়ের পি. ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।

শ্বাসকষ্ট নিয়ে ৩০ জুন থেকে এ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন দিলীপ কুমার। মাস খানেক আগেও তাকে একবার এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল; দুই দিন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন তিনি।

বলিউডের ট্র্যাজেডি কিং দিলিপ কুমারের পারিবারিক নাম মোহাম্মদ ইউসুফ খান। প্রায় ছয় দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন আন্দাজ, আন, ক্রান্তি, শক্তি, কারমা, সওদাগর, দেবদাস এবং মুঘল-এ-আজমসহ আরো বহু চলচ্চিত্রে।

এই অভিনেতাকে শেষবার পর্দায় দেখা গেছে ১৯৯৮ সালে কিলা সিনেমায়। চলতি বছরে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন দিলিপ কুমার।

Share if you like