বরগুনায় বিয়ের দাবিতে অবস্থান নিয়ে তরুণী গ্রেপ্তার


এফই অনলাইন ডেস্ক | Published: May 13, 2022 16:43:16 | Updated: May 13, 2022 21:02:02


প্রতীকী ছবি

বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনায় এসে কথিত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে এক তরুণী গ্রেপ্তার হয়েছেন।

আদালতের নির্দেশে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বরগুনার বেতাগী থানার ওসি শাহ আলম বলেন, গত ২৯ এপ্রিল বেতাগী উপজেলার চান্দখালিতে মাহমুদ হাসান নামে এক তরুণের বাসায় উপস্থিত হন জামালপুরের এই তরুণী। এ ঘটনায় মঙ্গলবার বরগুনার আদালতে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন খান অভিযোগ করেন।

ওসি বলেন, গ্রেপ্তারের পর তরুণীকে আদালতে হাজির করা হয়। বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এক সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন পুলিশকে।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানান ওসি শাহ আলম।

Share if you like