বনানীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই গৃহকর্মীর মৃত্যু


FE Team | Published: August 23, 2021 16:37:32 | Updated: August 24, 2021 10:31:09


বনানীতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড: দুই গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের চতুর্থ তলার বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহতরা হলেন মীম (১৭) ও স্বপ্না (১৬)।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, রোববার রাতে বনানী ৩ নম্বর রোডে এফ ব্লকের ৭৯ নম্বর ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পরে দুই গৃহকর্মীকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ধোঁয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।

ওই বাসাটি সেলিম নামের এক ব্যবসায়ীর বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, রোববার রাত ২টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নেভায়।

পরে বাথরুমের ভেতর থেকে দুইজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share if you like