Loading...

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত অটোরিকশার ৫ আরোহী

| Updated: January 27, 2022 22:30:34


বগুড়ায় বাসের ধাক্কায় নিহত অটোরিকশার ৫ আরোহী

বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার বিকাল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার রাণীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আমিনুল ইসলাম জানান, বিকাল আনুমানিক  ৫টায় রাণীর মোড় এলাকায় হানিফ পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ আরোহী প্রাণ হারান।

ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজন মহিলা এবং চার জন পুরুষ।  বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।

 

(বিস্তারিত আসছে)

Share if you like

Filter By Topic