বগুড়ায় কারখানায় আগুন, এক শ্রমিক নিহত


FE Team | Published: March 13, 2021 17:48:07 | Updated: March 14, 2021 12:21:37


ছবি: প্রতীকী

বগুড়ার শিকারপুরে নেংরাবাজার এলাকায় মশার কয়েল তৈরির কারখানায় আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে বলে বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার ভোর ৬টার দিকে হঠাৎ করে কয়েল তৈরির কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে।

নিহত শ্রমিকের নাম বেলাল হোসেন (২৫) বলে জানালেও তিনি তার পরিচয় বলতে পারেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

Share if you like