Loading...

ফুটবলে ১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

| Updated: November 14, 2021 11:57:01


ফুটবলে ১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

শুরুর দিকে মালদ্বীপকে চাপে রেখে এগিয়ে গেল বাংলাদেশ। কিন্তু গোল পাওয়ার পর আধিপত্য ধরে রাখতে পারল না তারা! উল্টো ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরার স্বস্তি নিয়ে বিরতিতে গেল মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে নাটকীয় মোড় নিল ম্যাচ। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করলেন তপু বর্মন। ব্যর্থতার বৃত্ত ভেঙে ১৮ বছর পর মালদ্বীপকে হারানোর উচ্ছ্বাসে মাতল বাংলাদেশ।

শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে শনিবার মালদ্বীপকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

জামাল ভূইয়া দলকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ উমাইর। ৮৭তম মিনিটে স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন তপু।

Share if you like

Filter By Topic