ফিলিপিন্সে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলি, নিহত ৩


FE Team | Published: July 24, 2022 18:32:11 | Updated: July 25, 2022 14:29:00


রয়টার্স

নিহতদের মধ্যে দেশটির দক্ষিণ অঞ্চলের সাবেক একজন মেয়রও রয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

ফিলিপিন্সে এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুলিতে সাবেক এক মেয়রসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিযেছে পুলিশ।

রোববার ওই হামলার পর কুইজোন সিটি পুলিশের প্রধান রেমুস মেদিনা বলেছেন, দক্ষিণাঞ্চলের লামিটান শহরের সাবেক মেয়র রোজ ফুরিগাকে হত্যার জন্যই ওই হামলা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

মেয়ের সমাবর্তনে যোগ দিতে আতেনেও ডি ম্যানিলা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন রোজ ফুরিগা। আতেনেও দে ম্যানিলা ফিলিপিন্সের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি।

Share if you like