Loading...

প্রবাসী চিকিৎসকদের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে এল ৩১২টি ভেন্টিলেটর

| Updated: August 21, 2021 15:27:59


প্রবাসী চিকিৎসকদের সহায়তায় যুক্তরাষ্ট্র থেকে এল ৩১২টি ভেন্টিলেটর

যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসী পাঁচ জন চিকিৎসকের সহায়তায় পাঠানো ৩১২টি ভেন্টিলেটর দেশে পৌঁছেছে।

শনিবার ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ভেন্টিলেটর গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ডা. আবদুল্লাহ জানিয়েছেন, আমেরিকা প্রবাসী চিকিৎসক জিয়া উদ্দিন আহমেদ সাদেক, মাসুদুল হাসান, চৌধুরী এইচ আহসান, চৌধুরী মাহমুদুস শাওন বাপ্পী এবং কানাডা প্রবাসী চিকিৎসক আরিফুর রহমান এসব ভেন্টিলেটর সংগ্রহ করেছেন।

“এসব ভেন্টিলেটর তারা জোগাড় করেছেন। আমার নামে পাঠিয়েছেন বলে আমি সেগুলো রিসিভ করতে গিয়েছিলাম। এগুলো এখন ডিজি হেলথের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে যত তাড়াতাড়ি সম্ভব।”

এবিএম আবদুল্লাহ জানান, এই চিকিৎসকরা এর আগেও ২৫০টি ভেন্টিলেটর পাঠিয়েছিলেন দেশে।

Share if you like

Filter By Topic