করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি না হলে জুলাই থেকে চূড়ান্ত পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক পরীক্ষা অনলাইনে নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত ১৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি চলছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গত বছর সাধারণ ছুটি শেষে এবং বছরের শেষ দিকে সংক্রমণ কমে এলে বিশ্ববিদ্যালয় খোলাসহ পরীক্ষা নেওয়ার বিষয় আলোচনায় আসে।