Loading...
The Financial Express

পদ্মা সেতু হয়ে ২৩ রুটে যাবে বিআরটিসির এসি বাস

| Updated: June 22, 2022 11:04:35


পদ্মা সেতু হয়ে ২৩ রুটে যাবে বিআরটিসির এসি বাস

পদ্মা সেতু চালুর পরদিন থেকেই দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে নতুন-পুরনো ২৩ রুটে বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন-বিআরটিসি।

শুরুতে এসব রুটে ৬৫টি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস দেওয়া হবে, পরে চাহিদা অনুযায়ী নন-এসি বাসও বিআরটিসি নামাবে।

বর্তমানে ঢাকা থেকে ফেরি পারাপারের মাধ্যমে খুলনা এবং যশোর রুটে বিআরটিসির ১৮টি এসি বাস চলছে। এখন ঢাকা থেকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, পিরোজপুর, কুয়াটাকাসহ ২১ জেলায় বাস চালু করা হবে।

বিআরটিসি চাইছে, সেতু চালুর পর আগামী এক মাস বিভিন্ন রাস্তার পরিস্থিতি এবং যাত্রীদের মতামত বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী রুটগুলো সাজানো হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, নতুন রুট চূড়ান্ত করতে কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক সেরে নিয়েছেন।

সোমবারের ওই বৈঠকে পুরনো দুই রুটের পাশাপাশি প্রাথমিকভাবে নির্ধারিত মোট ২৩টি রুটে পদ্মা সেতু উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকেই বাস নামানোর সিদ্ধান্ত হয়েছে।

Share if you like

Filter By Topic