Loading...

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

| Updated: August 13, 2021 20:13:56


ফোকাস বাংলা ফাইল ছবিতে পদ্মা সেতু ফোকাস বাংলা ফাইল ছবিতে পদ্মা সেতু

চারদিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর পিলারে একটি ফেরি ধাক্কা দিয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটগামী ‘কাকলী’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয় বলে সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১০ নম্বর খুঁটির পাইল ক্যাপের সামান্য কিছু অংশের কংক্রিট উঠে গেছে। এতে সেতুর তেমন কোন ক্ষতি না হলেও এমন ঘটনা গ্রহণযোগ্য নয়। ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের বড় ক্ষতি হতে পারত। এটা অত্যন্ত দুঃখজনক।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ১০ নম্বর খুঁটির সঙ্গে ফেরির প্রচণ্ড ধাক্কায় পাইল ক্যাপের কংক্রিট উঠে যায়। এতে ফেরিতে থাকা এক যান আরেক যানকে ধাক্কা দেয় এবং অনেকই পড়ে যান। এই সময় ফেরিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share if you like

Filter By Topic