Loading...

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| Updated: March 24, 2022 18:29:18


ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশী মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল বুধবার (২৩ মার্চ)। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার আনুষ্ঠানিকভাবে কেক কাটেন।খবর প্রেস বিজ্ঞপ্তি’র।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার এমপি ও অন্যান্য  পরিচালকবৃন্দের মধ্যে রন হক সিকদার, নাইমুজ্জামান ভূইয়া মুক্তা এবং লে. জেনারেল মো. শফিকুর রহমান (অবসরপ্রাপ্ত) এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন আলহাজ্ব খলিলুর রাহমান, মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন এবং মুর্শিদকুলি খান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহমুদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার  ব্যাংকের  বর্তমান ও অতীতের সব কর্মকর্তা ও কর্মচারীকে নিরলস সেবা প্রদানের জন্যও ধন্যবাদ জ্ঞাপন করেন। আর্থিক প্রতিষ্ঠান  হিসেবে ন্যাশনাল ব্যাংক এ  দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারী শিল্প, তৈরি পোশাক, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ প্রায় সব খাতেই ন্যাশনাল ব্যাংকের অবদান রয়েছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল ব্যাংক এরইমধ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। গ্রাহকের আস্থা নিয়ে ন্যাশনাল ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২১৯ টি শাখা এবং ১৪ টি উপশাখার মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে। 

Share if you like

Filter By Topic