নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ


এফই অনলাইন ডেস্ক | Published: May 29, 2022 13:31:26 | Updated: May 31, 2022 22:47:06


ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকমের এই ছবিটি কাঠমান্ডু পোস্ট থেকে নেওয়া

একটি বেসরকারি এয়ারলাইন্স পরিচালিত ওই বিমানে ৪ ভারতীয় ও ৩ জাপানিসহ ২২ আরোহী আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে বিমানবন্দর টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর পাওয়া গেছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা যাওয়ার পর সেটিকে মাউন্ট ধৌলাগিরির দিকে ঘোরানো হয়; এরপর থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, মুখ্য জেলা কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা এমনটা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

Share if you like