Loading...

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিজয়ের পথে আইভী

| Updated: January 17, 2022 12:26:53


নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিজয়ের পথে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গোলযোগহীনভাবে ভোটগ্রহণ শেষের পর বিভিন্ন কেন্দ্র থেকে ফল আসতে শুরু করেছে।

বিভিন্ন কেন্দ্র থেকে ফল আসার পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার তা ঘোষণা করছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মোট ১৯২টি কেন্দ্রের মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩৮টির ফল ঘোষণা করা হয়েছে। তাতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে পেয়েছেন ২৭৪৪১ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ১৭৩৮০ ভোট।

রোববার দিনভর ঢাকার পাশের এই নগরীর ভোটাররা নতুন মেয়র ও কাউন্সিলর নির্ধারণে ভোট দেন। এবার ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার। আর সম্পূর্ণ ভোটই গ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)।

মহামারীর মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে কত সংখ্যক ভোটার ভোট দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে রিটার্নিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলছেন,ভোটার উপস্থিতি ছিল ‘ভালো’। 

Share if you like

Filter By Topic