নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় চারজনের মৃত্যুদণ্ড


এফই অনলাইন ডেস্ক | Published: March 20, 2022 15:10:49 | Updated: March 20, 2022 21:33:21


নারায়ণগঞ্জে শিশু ইমন হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

জমি সংক্রান্ত বিরোধে ফতুল্লায় শিশু মো. ইমন হত্যার দায়ে নয় বছর পর চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ জানান।

তিনি গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালে জমির বিরোধ নিয়ে শিশু ইমনকে হত্যা করা হয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত চারজনকে বেকসুর খালাস দিয়েছে।

এর আগে আইনজীবী জানিয়েছিলেন, আদালত সাতজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের বেকসুর খালাস দিয়েছেন।

পরে এর ব্যাখ্যায় তিনি বলেন, আমার তথ্যগত ভুল হয়েছিল। বিচারকের স্বাক্ষর করা আদেশে চারজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবনের কথা বলা হয়েছে।

Share if you like