Loading...
The Financial Express

নারায়ণগঞ্জে বৃদ্ধা বাড়িওয়ালা হত্যায় ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার

| Updated: May 13, 2021 00:15:34


নারায়ণগঞ্জে বৃদ্ধা বাড়িওয়ালা হত্যায় ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৃদ্ধা এক বাড়িওয়ালাকে হত্যার ঘটনার তিন দিন পর ভাড়াটিয়া এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

এ বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক ইমাম হোসেন বুধবার দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন- হারুন অর রশীদ (২৪) ও তার স্ত্রী সুলতানা খাতুন (২৫)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে বুধবার ভোররাতে গাজীপুরের জিরানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৮ মে রাতে সোনারগাঁওয়ের কাউচর এলাকায় নিজ বাড়িতে খুন হন ৬৪ বছর বয়সী হোসনে আরা বেগম। ওই বাড়িতে ২৪টি ঘর আছে। এরকম আরও তিনটি বাড়ির মালিক ছিলেন তিনি।

ইমাম হোসেন বলেন, “হোসনে আরা বেগমের স্বামী আজিম উদ্দিনকে চা-বিস্কুটের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে সেই রাতে হোসনে আরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।”

ওই হত্যাকাণ্ড ঘটিয়ে হারুন ও সুলতানা দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলেও জানান, ওই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, আটরশির একটি মাদ্রাসায় লেখাপড়া করা হারুন ওই এলাকাতেই লোকজনকে ধর্মীয় শিক্ষা দিতেন। করোনাভাইরাস মহামারীতে বেকার হয়ে তিনি সোনারগাঁওয়ের কাউচরে চলে আসেন এবং এক কারখানায় কাজ নেন।

তার স্ত্রী সুলতানা আগে গৃহকর্মীর কাজে বিদেশে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফেরেন। চার মাস আগে তারা হোসনে আরা বেগমের বাড়িতে ঘর ভাড়া নেন।

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Share if you like

Filter By Topic