Loading...

নারায়ণগঞ্জে ঈদের সকালে গৃহবধূকে ছুরি মেরে হত্যা


প্রতীকী ছবি প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঈদের সকালে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর গলায় ছুরি মেরে হত্যা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশরী এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত বিবি ফাতেমা (৪৫) ওই এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া বাসায় স্বামী নূরুল আলম সবুজের সঙ্গে থাকতেন।

ওসি মশিউর সাংবাদিকদের বলেন, “পারিবারিক কলহের জেরে ফাতেমাকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share if you like

Filter By Topic