নাটোরে দুই বাসের সংঘর্ষে ৬ মৃত্যু


FE Team | Published: May 07, 2022 12:23:30 | Updated: May 07, 2022 21:24:37


ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই বাসের সংঘর্ষে ছয়জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, উপজেলার মহিষভাঙা এলাকার বনপাড়া-হাটিকুমড়ুল সড়কে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি বলেন, সিয়াম পরিবহনের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বিপরীতমুখী ন্যাশনাল এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ন্যাশনাল এন্টারপ্রাইজের বাসটি ছিটকে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান শফিকুল।

Share if you like