নতুন চার বিচারক পেল আপিল বিভাগ


এফই অনলাইন ডেস্ক | Published: January 09, 2022 11:30:51


ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে দায়িত্ব পালন করে আসা চার বিচারক আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথকে আপিল বিভাগে নিয়োগের কথা জানিয়ে রোববার আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।

সেখানে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।

নতুন চারজনকে নিয়ে বাংলাদেশে সর্বোচ্চ আদালতে বিচারকের সংখ্যা দাঁড়াচ্ছে আটজনে।

Share if you like