Loading...

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ আরোহীর

| Updated: June 25, 2022 10:19:46


নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ৫ আরোহীর

নওগাঁ সদর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে চারজনই স্থানীয় একটি স্কুলের শিক্ষক বলে স্বজনদের বরাতে জানিয়েছে পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

“অটোরিকশাটি নিয়ামতপুর থেকে নওগাঁ সদরে আসছিল। আর গোখাদ্যবাহী ট্রাকটি যাচ্ছিল রাজশাহীর দিকে। মুখোমুখি সংঘর্ষ হলে দুটো বাহনই রাস্তার পাশের খাদের পড়ে যায়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দুই ঘণ্টার চেষ্টায় এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

আরও একজনকে আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

নিহতদের পরিচয় জানাতে না পারলেও তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানিয়েছেন তিনি।

Share if you like

Filter By Topic