ধলেশ্বরীতে ট্রলার ডুবি: নিখোঁজ ১০ জনের সন্ধান চলছে


এফই অনলাইন ডেস্ক | Published: January 08, 2022 12:28:16 | Updated: January 08, 2022 16:43:28


ধলেশ্বরীতে ট্রলার ডুবি: নিখোঁজ ১০ জনের সন্ধান চলছে

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শনিবার তাদের তিনটি ইউনিট নিখোঁজদের খোঁজে ধলেশ্বরী নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনও কারো খোঁজ মেলেনি। তাদের পাশাপাশি কোস্টগার্ড ও নৌপুলিশও অভিযান চালাচ্ছে।

নিখোঁজ দশজনের সন্ধান ও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার না হওয়া পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকবে বলে জানান তিনি।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার সকাল (৫ জানুয়ারি) সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী ও বুড়িগঙ্গা নদীর মোহনার কাছে ঘন কুয়াশার মধ্যে ট্রলারটিতে করে শতাধিক যাত্রী নদী পার হচ্ছিলেন। সে সময় হঠাৎ করে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারের যাত্রীরা অনেকে আশপাশের নৌযানের সহায়তায় এবং সাঁতরে তীরে উঠলে সবাই উঠতে পারেননি।

Share if you like