সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
অসাধারণ ফিল্ডিং, কার্যকর বোলিং আর বিস্ফোরক ব্যাটিংয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া শামীম হোসেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। আগের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া লিটন দাসকে দেওয়া হয়েছে বিশ্রাম।
অভিষেকের আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের ঝলক দেখাতে পেরেছেন শামীম। প্রথম টি-টোয়েন্টিতে লিটনের জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে সীমানায় নেন রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচ।
লিটনের মতো চোটের জন্য নেই মুস্তাফিজুর রহমানও। বাঁহাতি এই পেসারের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ।
বাংলাদেশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচের মতোই টস জিতে ব্যাটিং নিলেন সিকান্দার রাজা। আগের ম্যাচে হারলেও পরিকল্পনা থেকে সরে আসার কারণ দেখছেন না জিম্বাবুয়ে অধিনায়ক।
সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ
জয় দিয়ে শুরুর পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের নজর সিরিজ জিতে নেওয়ার দিকে। এক ম্যাচ বাকি থাকতেই কাজটা সেরে রাখতে চায় সফরকারীরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বিকাল সাড়ে চারটায়।
টি-টোয়েন্টিতে জয়ের অভ্যাস গড়ে তোলার দিকে তাকিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত একশ টি-টোয়েন্টিতে কখনও টানা চার ম্যাচে জিততে পারেনি দলটি। টানা তিন ম্যাচে জিতেছে কেবল দুইবার, ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৬ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে।
