Loading...

দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে

| Updated: September 07, 2021 10:01:58


ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে সোমবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে আসা মানুষের সারি। সংক্রমণের হার কমতে থাকায় নমুনা পরীক্ষার জন্য ভিড়ও এখন আগের তুলনায় কম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে সোমবার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে আসা মানুষের সারি। সংক্রমণের হার কমতে থাকায় নমুনা পরীক্ষার জন্য ভিড়ও এখন আগের তুলনায় কম। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেশে গত এক দিনে মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা কিছুটা কমে এলেও দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ২৬ হাজার নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭১০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬৫ জন কোভিড রোগীর, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ ৪৫৬ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ৬৬ শতাংশ ছিল।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৪৩০ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছিল, মৃত্যু হয়েছিল ৭০ জনের।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৬৬৭ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

যে ৬১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৪ হাজার ১২৪ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠলেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে সবচেয়ে বাজে সময়টা পার করে এসে ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ অগাস্ট তা ২৬ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৫ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২২ কোটি ৬ লাখের বেশি রোগী।

Share if you like

Filter By Topic