Loading...
The Financial Express

দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক জাহিদুজ্জামান ফারুক আর নেই

| Updated: August 20, 2021 15:36:28


জাহিদুজ্জামান ফারুক জাহিদুজ্জামান ফারুক

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, জাতীয় সংবাদপত্র ‘দৈনিক অর্থনীতি’র সম্পাদক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য জনাব জাহিদুজ্জামান ফারুক বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে ঢাকার ইস্কাটন গার্ডেনস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

তিনি স্ত্রী, দুই পুত্র ও ১ কন্যা সহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম জাহিদুজ্জামান ফারুক দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাক-এর অর্থনীতি সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। গণমানুষের উন্নয়নের লক্ষ্যে দেশের অর্থনীতিতে ব্যাপক গবেষণাকর্ম ও প্রাগ্রসর চিন্তার সামাজিক কাজে সম্পৃক্ত থেকে বিরল সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি ।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম  (ইআরএফ) এর সিনিয়র সদস্য জাহিদুজ্জামান ফারুক জাতীয় প্রেসক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দৈনিক ইত্তেফাক ও জাপানের সংবাদ সংস্থা কিয়োডো নিউজে দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া সাউথ এশিয়া ফ্রি মিডিয়া এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

বৃহস্পতিবার বাদ আসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তাঁর নামাজের জানাজার পর রাজধানীর নিকুঞ্জ কবরস্থানে দাফন করা হয়।

ভিন্ন ভিন্ন বিবৃতিতে বাংলাদেশ অর্থনীতি সমিতি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম  (ইআরএফ) জাহিদুজ্জামান ফারুক-এর বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে,  “তাঁর স্মৃতি আমাদের কাছে অর্থনীতিবিদদের সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে চিরজাগরূক থাকবে।”

ইআরএফ সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম  শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share if you like

Filter By Topic