দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ


এফই অনলাইন ডেস্ক | Published: May 15, 2022 19:23:59 | Updated: May 16, 2022 18:14:52


দেশের সব বিমানবন্দরে বিটিভি দেখানোর নির্দেশ

বাংলাদেশের সব বিমানবন্দরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড, সংসদ বিটিভি এবং বিটিভি চট্টগ্রাম সম্প্রচারের নির্দেশ দিয়েছে সরকার।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত সম্প্রতি এক চিঠিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে এ নির্দেশ দিয়েছে।

এ চিঠিতে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারি টেলিভিশন চ্যানেল প্রথমে রেখে সম্প্রচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়।

Share if you like