দুর্নীতি ক্যান্সারের মত: প্রধান বিচারপতি


এফই অনলাইন ডেস্ক | Published: January 02, 2022 13:41:08 | Updated: January 02, 2022 20:06:12


দুর্নীতি ক্যান্সারের মত: প্রধান বিচারপতি

দুর্নীতিকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতির বিষয়ে কোনো আপস চলবে না। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতি ক্যান্সারের মত। আঙ্গুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি। দুর্নীতির বিষয়ে নো কম্প্রোমাইজ।

এ সময় মামলা জট কমানো, বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় বাড়ানোর কথাও বলেন তিনি।

আপিল বিভাগের ১ নম্বর বিচার কক্ষে সকাল সাড়ে ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। রীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সংবর্ধনা অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন।

গত ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার তিনি সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Share if you like