তিনদিনের ছুটিতে বেনাপোল


FE Team | Published: March 17, 2022 11:46:59 | Updated: March 17, 2022 18:04:43


তিনদিনের ছুটিতে বেনাপোল

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, শবে বরাত ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেনাপোলে তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ও শনিবার শবে বরাতের সরকারি ছুটি। আর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এ তিনদিন আমদানি রপ্তানিসহ বন্দর ও শুল্কভবনের সকল কাজ বন্ধ থাকবে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রোববার সকাল থেকে পুরোদমে বন্দরের কাজ শুরু হবে বলে জানান তিনি।

ছটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পরাপার স্বাভাবিক থাকবে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ রাজু জানান।

Share if you like