Loading...

ঢাবির ১৮ হলে ছাত্রলীগের নতুন নেতৃত্ব

| Updated: February 02, 2022 19:24:11


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে রোববার টিএসসিতে আয়োজন করা হয় হল সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে রোববার টিএসসিতে আয়োজন করা হয় হল সম্মেলন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে রোববার টিএসসিতে আয়োজন করা হয় হল সম্মেলন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রলীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে ছাত্রলীগের পক্ষ থেকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব হল কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভাট্টচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের স্বাক্ষর রয়েছে এসব বিজ্ঞপ্তিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাদ্দাম বলেন, পাঁচ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি হয়েছে। এই দীর্ঘ সময়ে একটা নেতৃত্বের জট তৈরি হয়েছিল।

“অনেক ব্যাচের শিক্ষার্থী স্নাতকোত্তর শেষ করে ফেলেছে, কিন্তু সাংগঠনিক পরিচয় পায়নি। সে কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

‘শিগগরিই’ পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “যারা পদপ্রত্যাশী ছিল, সবাইকে সমন্বয় করেই পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। এক্ষেত্রে হলের সাবেক নেতৃবৃন্দ ও আমাদের বিশ্ববিদ্যালয় কমিটির সঙ্গে যোগযোগ করে হল সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।”

ছাত্রদের ১৩টি হলে ছাত্রলীগের নেতৃত্বে যারা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসভাপতি মেহেদী হাসান শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

. মুহম্মদ শহীদুল্লাহ হল: সভাপতি জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক শরিফ আহমেদ মুনিম

জগন্নাথ হল: সভাপতি কাজল দাস, সাধারণ সম্পাদক অতনু বর্মণ

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল: সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেন

সলিমুল্লাহ হল: সভাপতি তানভীর শিকদার, সাধারণ সম্পাদক মিশাত সরকার

ফজলুল হক মুসলিম হল: সভাপতি আনোয়ার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত

মাস্টারদা সূর্যসেন হল: সভাপতি মো. মারিয়াম জামান খান (সোহান), সাধারণ সম্পাদক সিয়াম রহমান

কবি জসীম উদ্দীন হল: সভাপতি মো. সুমন খলিফা (ওয়ালিউল সুমন), সাধারণ সম্পাদক মো. লুতফুর রহমান

জিয়াউর রহমান হল: সভাপতি আজহারুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত

হাজী মুহম্মদ মুহসীন হল: সভাপতি শহিদুল হক (শিশির), সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন

অমর একুশে হল: সভাপতি এনায়েত এইচ মনন, সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ

বিজয় একাত্তর হল: সভাপতি সজীবুর রহমান সজীব, সাধারণ সম্পাদক আবু ইউনুস

স্যার এ এফ রহমান হল: সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন

ছাত্রীদের পাঁচটি হলে ছাত্রলীগের পদ পেলেন যারা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: সভাপতি কোহিনূর আক্তার রাখি, সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন

রোকেয়া হল: সভাপতি আতিকা বিনতে হোসেন, সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথ্বা

শামসুন নাহার হল: সভাপতি খাদিজা আখতার ঊর্মি, সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা

কবি সুফিয়া কামাল হল: সভাপতি পূজা কর্মকার, সাধারণ সম্পাদক রিমা আক্তার ডলি (লাবিসা)

বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল: সভাপতি রাজিয়া সুলতানা কথা, সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি

সর্বশেষ ২০১৬ সালের ১৩ ডিসেম্বর এক বছরের জন্য ১৮টি হল শাখার কমিটি ঘোষণা করেছিল ছাত্রলীগ। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ কেন্দ্রীয় কমিটির রদবদল হলেও প্রায় পাঁচ বছর হলের নতুন কমিটি হয়নি।

২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে ওই বছর ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তখন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী ও গোলাম রাব্বানী।

‘নৈতিক স্খলন’সহ নানা অভিযোগে ২০১৯ সালের শেষে তারা ছাত্রলীগের পদ হারালে ভারপ্রাপ্ত হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পান আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য।

২০২০ সালের ৪ জানুয়ারি তাদেরই আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়। জয়-লেখক দায়িত্বে আসার পর দ্রুত হল সম্মেলন করে কমিটি ঘোষণার আশ্বাস দেওয়া হলেও কোভিড মহামারীসহ নানা কারণে তা পেছাতে থাকে।

পরে গত রোববার বেলা ১১টায় টিএসসি প্রাঙ্গণে সমন্বিত বার্ষিক হল সম্মেলনের আয়োজন করে ছাত্রলীগ। এর ধারাবাহিকতায় হল ছাত্রলীগের কমিটিগুলো নতুন নেতৃত্ব পেল।

 

 

Share if you like

Filter By Topic