Loading...

ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট ‘এবার থাকছে’

| Updated: February 16, 2022 21:03:38


ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট ‘এবার থাকছে’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থাকবে, তবে এর পর আর না।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “সিদ্ধান্ত হয়েছে- এবারই শেষ। এরপর থেকে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ মিলে একটা ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।”

Share if you like

Filter By Topic