Loading...
The Financial Express

ঢাকা থেকে ‘নিখোঁজ’তিন বোনের খোঁজ মিললো যশোরে

| Updated: November 20, 2021 15:23:23


ঢাকা থেকে ‘নিখোঁজ’তিন বোনের খোঁজ মিললো যশোরে

ঢাকার আদাবরে খালার বাসা থেকে বের হয়েনিখোঁজদুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোনকে পাওয়া গেছে যশোরে তাদের বাবার বাড়িতে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল শুক্রবার সন্ধ্যায় বলেন, “আদাবর থানা পুলিশ কিছুক্ষণ আগে তাদের যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়ে গেছে।”

তিন বোনের মধ্যে একজন উচ্চ মাধ্যমিকে পড়ে। অন্য দুইজন ঢাকার একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।

২০১৩ সালে তাদের মা মারা গেলে বাবা আরেকটি বিয়ে করে যশোরে থাকেন। তখন থেকে খালাদের কাছেই থাকছিল তিন বোন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা কাউকে না জানিয়ে আদাবরের শেখেরটেকে বড় খালার বাসা থেকে বেরিয়ে যায়। তাদের কোনো খোঁজ না পেয়ে আদাবর থানায় জিডি করেন তাদের খালা।

যশোর কতোয়ালি মডেল থানার ওসি  মো. তাজুল ইসলাম বলেন, “তারা খালার বাসা থেকে যাশোরে চলে এসেছিল বাবার বাড়িতে।”

আগে তারা খিলগাঁওয়ে ছোট খালার বাসায় থাকলেও ছোট দুজনের এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে ধানমণ্ডিতে। সে কারণে পরীক্ষা শুরুর আগে থেকে তারা আদাবরে বড় খালার বাসায় থাকছিল।

ওই বাসায় থেকেই তারা একটি পরীক্ষা দিয়েছে, আরও দুটো পরীক্ষা বাকি। এর মধ্যেই তারা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায় বলে তাদের বড় খালার ভাষ্য।

Share if you like

Filter By Topic