Loading...

ঢাকার সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

| Updated: December 04, 2021 19:46:40


ঢাকার সড়কে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকায় গাড়ির চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। খবর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার মধ্যরাতে বিমানবন্দর সড়কে কাওলা এলাকায় লরির চাপায় মাহাদী হাসান লিমন (২১) নামে ওই শিক্ষার্থী নিহত হন বলে পুলিশ জানিয়েছে।

বেসরকারি গ্রিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন মোটর সাইকেলে উত্তরায় নিজের বাসায় ফিরছিলেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কোবাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাওলা ওভারব্রিজের প্রায় ৪০০ গজ দক্ষিণে লিমন দুর্ঘটনায় পড়েন। তাকে লরিট্রাকটি চাপা দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানায় “

লরিটি পুলিশ আটক করেছে। তবে চালককে পাওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা কায়কোবাদ।

 

Share if you like

Filter By Topic