ঢাকার বাংলামটরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড


এফই অনলাইন ডেস্ক | Published: December 11, 2021 14:33:36 | Updated: December 12, 2021 10:55:02


ঢাকার বাংলামটরে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

আর কে টাওয়ার নামে ১০ তলা ওই ভবনে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আহুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

এর মধ্যেই ফায়ার সার্ভিসের উপ পরিচালক দীন মনি শর্মা দুপুর ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এই অগ্নিকাণ্ডের জন্য বীরউত্তম সি আর দত্ত সড়কে (সোনারগাঁও রোড) গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

কী করে আগুন লাগল, তা জানা যায়নি। তবে ছয় তলা থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছিল।

ভবনটিতে টাইলসের বেশ কয়েকটি দোকান রয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

Share if you like