Loading...
The Financial Express

ডিমের কেবল সাদা অংশ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া

| Updated: September 05, 2021 17:08:29


ছবি: রয়টার্স। ছবি: রয়টার্স।

বর্তমান সময়ে স্বাস্থ্যকর চর্বি খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়।

সামুদ্রিক মাছ, বাদাম, এমনকি ডিমের কুসুম ভালো চর্বি সমৃদ্ধ। এসব খাবার পেট ভরা রাখে এবং পরে অতিরিক্ত খাওয়ার পরিমাণ কমায়।

পুষ্টিবিষয়ক ওয়েবসাইট ‘ইট দিস ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে পুষ্টিবিশেষজ্ঞরা স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার গ্রহণে উৎসাহ দিয়ে থাকেন। কারণ এগুলো পুষ্টি উপাদান সমৃদ্ধ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

উদাহরণ স্বরূপ- আধা কাপ পূর্ণ চর্বিযুক্ত দই এবং সঙ্গে বেরি বা বাদাম খাওয়া, আধা কাপ চর্বিহীন দই খাওয়ার চেয়ে ভালো। কারণ চর্বিহীন দই দীর্ঘক্ষণ পেট ভরা রাখে না। ফলে বাড়তি শর্করা যোগ করার অনুভূতি জাগায়।

ডিমের ক্ষেত্রেও বিষয়টা একই। ডিমের কেবল সাদা অংশ খেলে ডিমের কুসুমে থাকা স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এ, ডি, ই, কে এবং ভিটামিন বি’য়ের ছয়টি প্রকার বাদ পড়ে যায়।

ডিমের কুসুম প্রয়োজনীয় পুষ্টি ‘কোলিন’ সমৃদ্ধ যা প্রাকৃতিকভাবেই বিভিন্ন খাবার যেমন- মুরগি, মাছ, আলু ও ভাতেও পাওয়া যায়।

গরুর কলিজার পরে, একটা সিদ্ধ ডিম পুষ্টির দ্বিতীয় ভালো উৎস। এছাড়াও ডিমের কুসুম খনিজ, লৌহ ও জিঙ্কের ভালো উৎস।

বাড়তি কোলেস্টেরলের সমস্যা থাকায় অনেকেই ডিমের কুসুম এড়িয়ে চলেন। ‘ইউ.এস. ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (ইউএসডিএ)’য়ের তথ্যানুসারে, একটা বড় ডিমের কুসুমে ১৮৭ মি.লি. গ্রাম বা দৈনিক চাহিদার ৬২ শতাংশ কোলেস্টেরল পাওয়া যায়। 

‘দি সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক’য়ের ‘ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল, অকুপেশনাল অ্যান্ড গিওস্পেইশল’ বিভাগের করা গবেষণার ফলাফলে দেখা গেছে, খাবারে থাকা কোলেস্টেরল ও রক্তের কোলেস্টেরলের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই।

যুক্তরাষ্ট্রের ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’য়ের দেওয়া তথ্যানুসারে, ভারি স্যাচুরিইটেড ফ্যাট বা চর্বি-সমৃদ্ধ খাবার যেমন- আইসক্রিম, লাল মাংস এবং মাখন-জাতীয় পেস্ট্রি ইত্যাদি রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা উদ্বেগের কারণ।

 

Share if you like

Filter By Topic