ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল আরোহীর


এফই অনলাইন ডেস্ক | Published: February 10, 2022 13:10:53


ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল আরোহীর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা আরোহীর প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

উপজেলার পলাশকান্দি এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা বলে জানান দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান।

মৃত চাঁন মিয়া (৪০) দুর্গাপুর পৌর এলাকার বালিকান্দি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আহতরা হলেন- অটোরিকশা চালক নুরু আলম (৩০) ও যাত্রী হলুদ মিয়া (৩৫)।

পরিদর্শক বলেন, ময়মনসিংহ থেকে দুর্গাপুরগামী অটোরিকশার সঙ্গে বিপরীত থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ দুই যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে চাঁন মিয়ার মৃত্যু হয়।

আহতদের মধ্যে নুরুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং হলুদকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share if you like