ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন সাগরে ১৭ জেলে


এফই অনলাইন ডেস্ক | Published: November 12, 2021 22:04:21 | Updated: November 13, 2021 15:21:04


ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন সাগরে ১৭ জেলে

ইঞ্জিন বিকল হয়ে ছয় দিন ধরে সাগরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলার থেকে ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, মো. ইসমাইল, রবিউল হান্নান, মাহমুদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউল করিম, আয়েছ, নুরুল আলম, নুরুল আজগর, হান্নান, আব্দুল খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মামুন, জাকির ও নুরুল মোস্তফা। সবার বাড়ি কুতুবদিয়ায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাজা আজমির নামে ফিশিং ট্রলারটি ৫ নভেম্বর ১৭ জন জেলে নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু ইঞ্জিন বিকল হওয়ায় ফিরতে পারেনি, সাগরে ভাসছিল। নৌবাহিনীর টহল জানাজ অনুসন্ধান তাদের দেখতে পায়।

তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর নৌবাহিনী শুক্রবার কুতুবদিয়ায় ট্রলার মালিকের জিম্মায় দিয়েছে।

Share if you like