Loading...

জামালপুরে ট্রাক ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ঘরে, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

| Updated: December 27, 2021 19:11:08


জামালপুরে ট্রাক ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ঘরে, ঘুমন্ত স্বামী-স্ত্রী নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রাক ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ঘরে ঢুকে পড়ায় ঘুমন্ত স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহতরা হলেন উপজেলার বাঘারের চর এলাকার জয়নাল আবেদীন (৪৫) ও তার স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

সোমবার ভোরে তারা নিহত হন বলে দেওয়ানগঞ্জ থানার ওসি মহব্বত কবির জানান।

ওসি প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, ভোরের দিকে তারাকান্দি যমুনা সার কারখানা থেকে সার নিয়ে ট্রাকটি রৌমারী যাচ্ছিল। পথে বাঘারের চর  গ্রামে রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকচাপায় ঘুমন্ত স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। তবে অল্পের জন্য বেঁচে যায় তাদের দুটি শিশুসন্তান।

“চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”

খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করে। নিহতের পরিবার আইনি পদক্ষেপ না নেওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি মহব্বত কবির।

Share if you like

Filter By Topic