Loading...

জনপ্রিয় লেখক শেখ আবদুল হাকিম আর নেই

| Updated: August 28, 2021 17:50:47


-- শেখ আবদুল হাকিম -- শেখ আবদুল হাকিম

জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই।

মাসুদ রানা সিরিজের অনেক বইয়ের এই লেখক শনিবার মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন।

দুপুরে রাজধানীর বাসাবো পুর্ব নন্দীপাড়ায় বাসায় আবদুল হাকিম মারা যান বলে জানিয়েছেন তার মেয়ে সাজিয়া হাকিম।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হচ্ছিলে শেখ আবদুল হাকিমকে। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে যে মাসুদ রানার যাত্রা শুরু, ‘ঘোস্ট লেখক’ হিসেবে এই সিরিজের কয়েকশ বই শেখ আবদুল হাকিমের লেখা।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।

এছাড়া তার লেখা গোয়েন্দা কাহিনী ও অনুদিত বইগুলোও রোমাঞ্চপ্রিয় পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

Share if you like

Filter By Topic