Loading...

ছোট ছেলের নাম জানালেন কারিনা কাপুর

| Updated: August 11, 2021 09:14:08


ছোট ছেলের নাম জানালেন কারিনা কাপুর

বলিউডের তারকা জুটি সাইফ আলি খান-কারিনা কাপুর খানের দ্বিতীয় ছেলেকে এতদিন ধরে গণমাধ্যমে ‘জেহ’ নামে সম্বোধন করা হলেও পুরো নাম প্রকাশ্যে এনেছেন কারিনা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ছোট ছেলের জন্ম নেওয়ার কয়েকমাস পর এক ইনস্টাগ্রাম পোস্টে তাকে ‘জেহ’ হিসেবে সম্বোধন করেছেন নানা রনধির কাপুর; তারপর থেকে গণমাধ্যমেও ‘জেহ’ বলেই পরিচিতি পেয়েছে তৈমুর আলি খানের ছোটভাই।

গর্ভকালীন সময়ের অভিজ্ঞতার আলোকে সদ্য প্রকাশিত কারিনা কাপুরের বই ‘প্রেগনেন্সি বাইবেল’-এর বরাতে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইফ-কারিনা দ্বিতীয় পুত্রের নাম জাহাঙ্গির আলি খান।

২০১৬ সালে তাদের প্রথম সন্তার তৈমুর আলি খানের জন্ম হয়। তৈমুরের নাম প্রকাশ্যে আনার পর ভক্তদের মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন সাইফ-কারিনা।

জাহাঙ্গিরের নাম প্রকাশ্যে আনার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা বিভক্ত হয়েছেন। কেউ কেউ বলছেন, মুঘল সম্রাট জাহাঙ্গিরের নামানুসারেই ছেলের নাম রেখেছেন সাইফ-কারিনা।

২০২০ সালে অগাস্টে সাইফ-কারিনা ঘোষণা দিয়েছিলেন, তারা দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন; চলতি বছরের ২১ ফেব্রুয়ারি জন্ম হয়েছে জাহাঙ্গিরের। এখন প্রায় ছয় মাস বয়সে এসে তার পুরো নাম প্রকাশ্যে এল।

দীর্ঘদিন ধরে প্রেমের পর ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ-কারিনা। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic