চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে টেলিভিশন সাংবাদিকের মৃত্যু


FE Team | Published: August 12, 2021 17:47:28 | Updated: August 12, 2021 22:26:06


চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে টেলিভিশন সাংবাদিকের মৃত্যু

চুয়াডাঙ্গায় কর্মরত যমুনা টিভির এক সাংবাদিক মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঢাকার নেওয়ার পথে আরিফুল ইসলাম ডালিম-এর মৃত্যু হয়।

আরিফুল যমুনা টেলিভিশন ছাড়াও দেশ রুপান্তর ও ইউএনবির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

কামরুজ্জামান বলেন, গত ২৩ জুলাই আরিফুল করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

সেখানে তার শরীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পথে সাভারে তার মৃত্যু হয়।

আরিফুল বাবা মা, স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন বলে কামরুজ্জামান জানান।

Share if you like