চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি: শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই জমে উঠেছে অটামের ভর্তি


FE Team | Published: September 05, 2021 17:43:01


সিআইইউর অ্যাডমিশন অফিসে অটাম ২০২১ সেমিস্টারের ভর্তি ফরম সংগ্রহ করতে এসেছেন শিক্ষার্থীরা।

যে কোনো সময় খুলে যাবে শিক্ষাপ্রতিষ্ঠান-শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পরপরই আবারও জমে উঠেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ২০২১ অটাম সেমিস্টারের ভর্তি কার্যক্রম।

গতকাল রোববার সকাল থেকেই নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে ভিড় করতে থাকেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মুখে মাস্ক আর সামাজিক দূরত্ব মেনে এই সময় তাদেরকে নতুন সেমিস্টারের ভর্তি ফরম সংগ্রহ করতে দেখা যায়।খবর প্রেস বিজ্ঞপ্তির

সিআইইউ কর্তৃপক্ষ জানান, গত ১ সেপ্টেম্বর থেকে বিশ^বিদ্যালয়ে অটাম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি ফরম সংগ্রহের পাশাপাশি বাড়িতে বসেও অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা।

বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে চালু রয়েছে একাধিক সাবজেক্ট।

বিস্তারিত জানতে ভিজিট করতে হবে:www.ciu.edu.bd-এই ঠিকানায়।

মুঠোফোন: ০১৯৪৬৯৭৩৭৭৮ ও ০১৮৪৪২১৬৬৬০। ফেসবুকে লগ ইন করার ঠিকানাটি হলো:

https://web.facebook.com/ChittagongIndependentUniversity

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ইউজিসির নির্দেশনা মেনে আমাদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এই করোনাকালীন প্রতিটি শিক্ষার্থীর পাশে আমাদের সহযোগিতা ছিল। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে।

এদিকে ভর্তি ফরম নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত নতুন শিক্ষার্থীরা। নগরের পাঁচলাইশ থেকে দুই বন্ধুকে নিয়ে ক্যাম্পাসে এসেছেন আবু সায়েম।

তিনি বলেন, বিবিএ পড়তে চাই। তবে আমার মায়ের পছন্দ আইন। একটু দ্বিধায় ভুগছি (হাসি)।

হালিশহর-এ ব্লকের বাসিন্দা ফাতেমা তুজ জোহরার পছন্দ অবশ্য ইঞ্জিনিয়ারিং। যদিও তার পরিবার জানিয়েছে ইংরেজিতে ভর্তি হওয়া কি না একটু ভেবে দেখতে।

তবে এই শিক্ষার্থী কিছুতেই নাকি কমপিউটার সায়েন্স ছাড়া পড়বেন না-কলম নিয়ে মনোযোগ দিয়ে ফরম পূরণ করার সময় এমনটাই জানালেন।

Share if you like