Loading...

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ২৫তম অনলাইন সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত

| Updated: May 28, 2021 14:12:48


সিআইইউর ২৫তম অনলাইন সিন্ডিকেট বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী সিআইইউর ২৫তম অনলাইন সিন্ডিকেট বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী

করোনা সংকটের দিকে না তাকিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পড়ালেখার ছককে আরও টেকসই ও গুণগত মানে সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। খবর প্রেস বিজ্ঞপ্তি’ র।

তিনি বলেছেন, অনলাইন কার্যক্রমের অধিকতর সম্প্রসারণ ঘটাতে নানামুখী চ্যালেঞ্জ, সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। নিতে হবে সময়োপযুগী উদ্যোগ।
গত ২৫ মে সিআইইউর ২৫তম অনলাইন সিন্ডিকেট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় বিশ^বিদ্যালয়ের ২০২১-২০২২ অর্থবছরের বাজেট, অনলাইন শিক্ষা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনাসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি দিলরুবা আহমেদ, চবি শিক্ষক অধ্যাপক ড. মো. কামরুল হোসাইন, বিজনেস স্কুলের উপদেষ্টা ও অধ্যাপক ড. আইয়ুব ইসলাম, ডিন ড. নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বৈঠকের সদস্য সচিব আনজুমান বানু লিমা, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের পরিচালক সুব্রত গুপ্ত এফসিএ প্রমুখ।

 

Share if you like

Filter By Topic