চিকিৎসক বুলবুল হত্যায় তিনজন গ্রেপ্তার


এফই অনলাইন ডেস্ক | Published: March 30, 2022 15:17:34


চিকিৎসক বুলবুল হত্যায় তিনজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় বলা হয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে কখন কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হল বা তাদের পরিচয় কী, সেসব বিষয়ে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে সংবাদ সম্মেলন করে তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

সিসি ক্যামেরায় দেখা এই ২ ব্যক্তি ডা. আহমেদ মাহী বুলবুলকে ছুরি মারার পর পালান বলে পুলিশ মনে করছে।সিসি ক্যামেরায় দেখা এই ২ ব্যক্তি ডা. আহমেদ মাহী বুলবুলকে ছুরি মারার পর পালান বলে পুলিশ মনে করছে।গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ায় মেট্রোরেলের ২৭৮ নম্বর পিলারের কাছে ছুরিকাহত হন বুলবুল। তাকে প্রথমে ওই এলাকার আল হেলাল হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই তার মৃত্যু হয়।

Share if you like