Loading...
The Financial Express

চায়ের সাথে সাথে ধূমপানের অভ্যাস কেন গড়ে ওঠে?

| Updated: March 24, 2022 10:29:46


ছবি - স্টকস্ন্যাপ/ প্রতীকী ছবি - স্টকস্ন্যাপ/ প্রতীকী

বসার ঘর থেকে শুরু করে পাড়ার চায়ের স্টল, হাতে এক কাপ ধোয়া উঠা চায়ের সাথে আঙুলের ফাঁকে আটকে থাকা তপ্ত সিগারেটের কাঠি - ঘরে বাইরে খুব চেনা একটি দৃশ্য। চা পান করতে করতে ধূমপান বা ধূমপানের সাথে চা পান, যেভাবেই বলা যাক না কেন - চায়ের সাথে ধূমপানের একটি প্রবণতা ধূমপায়ীদের মাঝে দেখা যায়।

কিন্তু ধূমপায়ীদের এই প্রবণতা বেশি হয় কেন? এটা কি নিছকই কোনো অভ্যাসগত ব্যাপার নাকি এর নির্দিষ্ট কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? এর পাশাপাশি আরো একটা প্রশ্ন থেকে যায়, চা আর সিগারেট একসাথে খেলে তা স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে?

চেইনস্মোকারদের মাঝে চায়ের সাথে সাথে ধূমপানের প্রবণতা বেশি হওয়ার কারণ কী?

ট্রিগারিং ইফেক্ট

সিগারেট খাওয়ার ফলে নিকোটিন রক্তের সাথে মিশে রক্তে সুগারের মাত্রা খানিকটা বাড়িয়ে দেয় এবং সেই সাথে শরীরকে বেশ চাঙ্গা করে তোলে। কিন্তু এ দুই-ই খুব দ্রুত শরীরকে আবার ক্লান্তও করে ফেলে। ফলে শরীরকে পুনরায় চাঙ্গা করতে এক কাপ চা-ই বেছে নিয়ে থাকেন ধূমপায়ীরা।

ক্যাফেইন বিপাক

জার্নাল অফ ক্যাফেইন রিসার্চে প্রকাশিত তথ্য অনুযায়ী, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের মধ্যে ক্যাফেইন সমৃদ্ধ পানীয়, যেমন - চা বা কফি পানের প্রবণতা বেশি। জরিপকৃত তথ্য থেকে দেখা যায়, ৮৬ শতাংশ ধূমপায়ী এবং ৭৭.২ শতাংশ অধূমপায়ী নিয়মিত চা পান করে থাকেন।

ধূমপায়ীদের ক্ষেত্রে ধূমপান করার সময়ে তারা চা পান করতে পছন্দ করেন এমন বক্তব্য প্রায়-ই শোনা যায়। কারণ ধূমপানের ফলে শরীরে ক্যাফেইন বিপাক প্রক্রিয়া বেড়ে যায় এবং ধূমপানের সময় একজন ধূমপায়ী যে মানসিক তৃপ্তি পেয়ে থাকেন তা পরিপূর্ণভাবে পাওয়ার জন্য শরীরে আরো ক্যাফেইনের প্রয়োজন হয়। আর এই চাদিহা পূরণের জন্য ধূমপানের পাশাপাশি সেসময় চা বা কফি পান করে থাকেন।

তৃপ্তিবোধ

নিয়মিত ধূমপান করেন এমন অনেকের সাথে কথা বলে দেখা গেছে তাদের উত্তরটা অনেকটা এরকম, “সিগারেট খাওয়ার সময় চা না খেলে সিগারেট খাওয়ার ‘মজা’টা ঠিক আসে না।” মানসিক তৃপ্তিবোধও এক্ষেত্রে বড় একটি ভূমিকা পালন করে থাকে।

জিনগত কারণ

নিউ সায়েন্টিস্টে প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, জিনগত ভ্যারিয়েন্টের কারণে যারা ধূমপান করে তাদের ক্যাফেইনের প্রতি এক ধরনের আসক্তি কাজ করে। অনেকের ক্ষেত্রে কোনো কোনো জিনে ভ্যারিয়েন্টের এক বা একাধিক কপি থাকে যা সিএইচআরএনএ৫ হিসেবে পরিচিত।

এই ভ্যারিয়েন্টের কারণে প্রতি কপি জিনের বিপরীতে প্রতিদিন স্বাভাবিকের তুলনায় আরো একটি বেশি সিগারেট এবং ০.১৫ কাপ চা বা কফি পানে আসক্ত করে।

এই গবেষণার মূল দায়িত্বরত গবেষক মারকাস মুনাফো সেই গবেষণাপত্রের বিশ্লেষণে বলেন, “বিষয়টা অনেকটা এরকম আপনি যদি প্রতিদিন অন্যান্যদের তুলনায় ১০টি বেশি সিগারেট খান তাহলে সেই অনুযায়ী আপনি দেড় কাপ অতিরিক্ত কফি বা চা পান করে থাকবেন।”

চা আর সিগারেট একসাথে খেলে তা স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে?

চীনের একদল গবেষক এ বিষয়ে গবেষণা করেন এবং গবেষণাপত্রটি জার্নাল অ্যানাল অফ ইন্টার্নাল মেডিসিনে প্রকাশিত হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, যারা চা পানের পাশাপাশি ধূমপান করে থাকেন তাদের খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি থাকে।

শবনম জাবীন চৌধুরী ইউনিভার্সিটি  অব এশিয়া প্যাসিফিকের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

zabin860@gmail.com

 

 

 

Share if you like

Filter By Topic