চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে


এফই অনলাইন ডেস্ক | Published: December 09, 2021 12:28:47 | Updated: December 09, 2021 18:00:35


চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রামের আতুড়ার ডিপো এলাকায় আগুনে পুড়ে গেছে ঝুট কাপড়ের কয়েকটি গুদাম।

চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ওই এলাকায় আগুন লাগার খবর পান তারা।

পরে আগ্রবাদ, বায়েজিদ বোস্তামি ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ১১টি গাড়ি সেখানে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শহীদুল ইসলাম বলেন, সকাল ৯টাদিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ করতে আরও কিছু সময় লাগতে পারে।

Share if you like