Loading...

চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ৪ ভাইয়ের মৃত্যু

| Updated: February 08, 2022 16:53:22


প্রতিনিধিত্বশীল ছবি প্রতিনিধিত্বশীল ছবি

কক্সবাজেরর চকরিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় চার ভাইয়ের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মালুমঘাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার দুলাহাজারা ইউনিয়ন পরিষদের মালুমঘাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই একই পরিবারের।

মৃতরা হলেন-ওই ইউনিয়নের রিংবং এলাকার মৃত সুরেশ চন্দ্র দে’র ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫) 

আহদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

এসআই বলেন, “চারভাইসহ একই পরিবারের নয়জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় কক্সবাজার শহরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যান।”

মৃতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।আর আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

Share if you like

Filter By Topic