Loading...

গোপালগঞ্জে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় মৃত্যু


প্রতীকী ছবি প্রতীকী ছবি

গোপালগঞ্জে গাড়ির চাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত বেলায়েত গাজীর (৫৫) বাড়ি গোপালগঞ্জ শহরের চরনারায়নদিয়া এলাকায়।

ওসি বলেন, “বেলায়েত রাতে বাড়ির পাশে হাঁটতে বের হলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

বেলায়েতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্থান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

Share if you like

Filter By Topic