গোপালগঞ্জে তিন বাহনের সংঘর্ষে ৭ জনের মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: May 14, 2022 13:18:11 | Updated: May 14, 2022 21:27:17


গোপালগঞ্জে তিন বাহনের সংঘর্ষে ৭ জনের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজনের প্রাণ গেছে।

উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, ঢাকা থেকে খুলনাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

Share if you like